
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকা সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ- সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মীর আবু বকর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারতের ফুরফুরা শরীফের মোজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী (রহ.)-এর তৃতীয় সাহেবজাদা, সুলতানুর রুইয়া আলা হযরত পীর আব্দুল কাদের সিদ্দিকী সেজ হুজুর কেবলা (রহ.)-এর একমাত্র সাহেবজাদা এবং হযরত পীর আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী (রহ.)-এর ছোট সাহেবজাদা পীরজাদা তামিম সিদ্দিকী।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাদ্দিস আকরাম হোসাইন এবং বিশিষ্ট সমাজ সেবক আলহ্জ¦ আবুল কালাম বাবলা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান এবং সংগঠনের সদস্য দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আব্দুল আলিম, দৈনিক জনদর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মাদ হাফিজ, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ মোরশেদুল হক, দৈনিক কলম সৈনিকের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, দৈনিক আজাদের জেলা প্রতিনিধি হাফেজ মোঃ আবুল হোসেন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক ভয়েস অব টাইগারের জেলা প্রতিনিধি মোঃ মিহিরুজ্জামান, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ গোলাম মোস্তফা, দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেন, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হুমাযুন কবির, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :