বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে: রাশেদ খাঁন | Daily AjKaler Kontho

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে: রাশেদ খাঁন


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতা ও মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের ক‚টনৈতিক ও সার্বিক সম্পর্ক নির্ভর করবে।

শনিবার দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।

তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে রাঁখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।

রাশেদ খান বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ফাসিস্ট শেখ হাসিনার ডিসেম্বরে ফিরবে না। কারণ, সে জানে, দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আর কোনো ডিসেম্বরেই তিনি ফিরবেন না।

এর আগে মতবিনিময় সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় হাসপাতালের নানা সংকট, সীমাবদ্ধতা ও তার সমাধান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এসময়ে জেলা সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, শৈলক‚পা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি