বাউফলে অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা | Daily AjKaler Kontho

বাউফলে অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৮:০১ অপরাহ্ন
বাউফলে অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কালাইয়া মারচ্ছেন পট্টি বাজার থেকে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল ও পলিথিন উপজেলা মৎস্য অফিসের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় আইন অমান্য করায় তিনজনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আজকালের কন্ঠ/আর বি