নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা | Daily AjKaler Kontho

নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা

নেত্রকোণায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

জেলার ১০ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কর্মশালায় যুক্তি উপস্থাপন, বক্তব্যের কাঠামো, তথ্য-উপাত্তের ব্যবহার ও প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণসহ বিতর্কের বিভিন্ন কৌশল শেখানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীল ও যুক্তিনির্ভর মনন গড়ে তুলতেই এ আয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনীপর্বে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার ।

আজকালের কন্ঠ/আর বি