
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি আজ।
২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজনের আজ শেষ দিন সকাল ১১ ঘটিকার দিকে রাণীনগর উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি এমপি এস এম রেজাউল ইসলাম রেজু ঘোড়ার পিঠে চড়ে এই রালীর নেতৃত্ব দেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর গার্লস স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম রেজাউল ইসলাম রেজু এমপি। প্রধাণ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, মিঠুন রাব্বি, মিঠু, রবিউল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ৪.৩০ মিনিটে রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ২দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :