সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লীভ টু আপিল নং-১৫২১/২০২১ মামলায় Status-quo (স্থিতাবস্থা) আদেশ ও কন্টেম্পট পিটিশন নং- ৬২/২০২৪ বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লীভ টু আপিল নং-১৫২১/২০২১ মামলায় Status-quo (স্থিতাবস্থা) আদেশ ও কন্টেম্পট পিটিশন নং- ৬২/২০২৪ বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লীভ টু আপিল নং-১৫২১/২০২১ মামলায় Status-quo (স্থিতাবস্থা) আদেশ ও কন্টেম্পট পিটিশন নং- ৬২/২০২৪ বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (২২শে আগষ্ট) রাজধানীর মিরপুরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন “আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট” এর সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন। এ সময় তারা মানববন্ধন ও এর প্রতিকার চেয়ে মিছিল করেন।

সংবাদ সম্মেলনে শিহাব উদ্দিন বলেন, আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট ই, সি, নং ৪১১/সি, ঢাকা এর পক্ষে অফিসিয়াল মোতাওয়াল্লী আবুল কালাম আনসারী (জামাল) কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরক্ত সিভিল পিটিশন ফর লীভ টু আপিল ১৫২১/২০২১ নং মামলায়, ভূমি মন্ত্রনালয় ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গং এর বিরুদ্ধে মামলা দায়ের করিলে মামলা ভূক্ত ভূমি, যাহা মিরপুর এলাকাধীন দুয়াড়ী পাড়া, মরুল, বাউনিয়া মৌজার সংযুক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে মহামান্য আপিল আদালত গত ২/০৯/২০২১ ইং তারিখে Status-quo (স্থিতাবস্থা) আদেশ প্রদান করেন, যাহা চলমান রয়েছে।

তিনি বলেন, উক্ত মহামান্য আপিল আদালতের স্থিতাবস্থার থাকা অবস্থায় উক্ত মামলার বিবাদী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গং কর্তৃক নোটিশ প্রাপ্তি হওয়া সত্বেও, মহামান্য আপিল আদালতের Status-quo (স্থিতাবস্থা) আদেশ বহাল থাকা সত্তেও ওয়াক্ত এস্টেটের মামলাকৃত দুয়াড়ী পাড়া, বাউনিয়া ও মরুল মৌজার নালিশি ভূমিতে তাদের লোকজনের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং প্রকৃত ভূমির মালিক ওয়াক্ত এস্টেটের খালি জমি দখল করে বাড়ি বিল্ডিং নির্মাণ করছে, এমনকি উক্ত মামলায় ৪ নং বিবাদী রাজউক কর্তৃপক্ষ নালিশী ভূমিতে বিল্ডিং নির্মানের অনুমোদন ও ছাড়পত্র দিচ্ছে, যা আইনের বরখেলাফ।

শিহাব উদ্দিন বলেন, যাহা দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অবমাননা করার কারনে কন্টেস্পট পিটিশন নং- ৬২/২০২৪ দায়ের করা হইলে উক্ত মামলাটি আগামী ২২/০৬/২০২৬ ইং তারিখে শুনানির জন্য ধার্য্য করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর নাম দিয়ে সরকারের সহযোগীতায় নিয়ে বিশাল ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ ওয়াক্ত সম্পত্তি সম্পূর্ণ অবৈধ উপায়ে আত্যাসাৎ ও ভূমি ব্যবসা করছে। তারা সংযুক্ত তফসিলের মামলা ভূক্ত জমিতে উক্ত মামলার ১১ নং বিবাদী নির্বাহী প্রকৌশলি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর জোন হাউজিং সেকশন ২ এর নির্দেশে এখনো উক্ত ভূমিতে কার্য পরিচালনা করছে। এই বিষয়ে নির্বাহী প্রকৌশলিকে অবগতি করা সত্বেও তিনি আমাদের কথা আমলে নেননি। যেহেতু মহামান্য আদালতের আদেশ অবমাননা করে মামলা ভূক্ত জমিতে কার্যক্রম পরিচালনা করছে, বিষয়টি সকলের সদয় অবগতি করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন।

উপরোক্ত বিষয় ও বিবরনের আলোকে মহামান্য সুপ্রিম কোটের আপিল আদালতের Status-quo (স্থিতাবস্থা) আদেশ অবমাননা না করা হয় ও এর যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন “আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট” এর সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আবুল বাশার, শান্তি রন্ধন মন্ডল সহ কমিটির নেতৃবৃন্দ ও প্লট, বাড়ি ও ফ্ল্যাট এর মালিকরা।

আজকালের কন্ঠ/আর বি