
পটুয়াখালীর গলাচিপায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাদক সেবনকারী মো: সাকিব (১৮)-কে পুনরায় মাদক সেবনকালে হাতেনাতে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
আজ ২২ জুন (রবিবার) দুপুর ১:১৫ ঘটিকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো: সাকিব গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের মো: নয়ন হাওলাদার ও জরিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের মাদক সেবনের দৃশ্য ছড়িয়ে পড়ার পর থেকেই সে নজরদারিতে ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গলাচিপা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :