চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ মোছা. রহিমা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চিলমারী থানার একটি চৌকস দল উপজেলার ৪নং রমনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহিমা বেগমকে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। চিলমারী থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি