আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ | Daily AjKaler Kontho

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে,ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস,এসআই আনজির হোসেন,এসআই আব্দুর রউফ,নাজির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম (৪০),শোভনালী ইউনিয়নের বৈকার ঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ,বুধহাটা ইউনিয়নের বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে সিআর মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করা হয়। এর মধ্যে মোঃ শহিদুল ইসলামকে উপজেলার বুড়াখারাটি ক্লাব মোড় সংলগ্ন সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত চার আসামিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি