ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক দুই অভিযানে ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৪৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) খানপুর ও মোহনপুর ব্রিজ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়। আটক মালামালের সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুজ্জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।