
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বুধহাটা বাজার এলাকার মো.নাছের আলী সরদারের ছেলে আজাহারুল(জিআর নং-৩৪/২৩) মামলায় বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং আশাশুনির আরার গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে মো.আজাহারুল ইসলাম (৩৪) (জিআর নং-১০৯/২০২৩) মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহসৃপতিবার পুলিশি প্রহরায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আশাশুনি থানা পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :