লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের বিদায় সংবর্ধনা | Daily AjKaler Kontho

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের বিদায় সংবর্ধনা


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের বিদায় সংবর্ধনা

“বিদায় নয়, এটি নতুন পথচলার সুচনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গুণি প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরের মুক্ত মঞ্চে অত্র বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দদের সহযোগিতায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন্নাহার, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ইরানী, ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী আইয়ান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি, গণমাধ্যম কর্মীসহ তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস. এম. হায়াতুজ্জামানের শিক্ষা জীবনের ৩১ বছরের গল্প

একজন শিক্ষকের শেষ অধ্যায়—৩১ বছরের এক দীর্ঘ পথচলার গল্প।

১৯৯৫ সালে সহকারী শিক্ষক হিসেবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিলেন এস. এম. হায়াতুজ্জামান। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ ২০২১ সাল থেকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৬ সালের ১৪ আগস্ট তিনি তাঁর চাকরি জীবন থেকে LPR-এ যাচ্ছেন।

এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা অধ্যায়—বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান ও এসএসসি ফলাফলের ধারাবাহিক উন্নতি, আধুনিক লাইব্রেরি, ILC Lab, অডিটোরিয়াম, মুক্তমঞ্চ, শ্রেণিকক্ষে CCTV ব্যবস্থা, ফুলের বাগানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড।

পাশাপাশি রয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলাধুলার অসাধারণ সাফল্যের গল্প। অ্যাথলেটিক্সে টানা ২০ বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন, ৩১২টি স্বর্ণপদক, ২৮০টি রৌপ্যপদক ও ১৯১টি ব্রোঞ্জপদক অর্জনসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের সাফল্যের কথাও উঠে এসেছে এই ডকুমেন্টারিতে।

বিদ্যালয়ের সমৃদ্ধ স্কাউট ও গার্লস ইন স্কাউট কার্যক্রম, দেশ-বিদেশে স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ, শিক্ষক ও অফিস স্টাফদের চাকরি নিয়মিতকরণ ও স্থায়ীকরণ, স্মরণিকা প্রকাশসহ তাঁর সময়ের বিভিন্ন কর্মকাণ্ডও তুলে ধরা হয়েছে।

২০২৪ সালে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।

তবে এত অর্জনের পরও একজন মানুষের মতো নিজের ভুল ও ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই ডকুমেন্টারি শুধুই একজন শিক্ষকের অবসরকে ঘিরে নয়—এটি একজন শিক্ষকের ৩১ বছরের কর্মযাত্রা, অবদান, অর্জন, সংগ্রাম এবং রেখে যাওয়া স্মৃতির দলিল।

আজকালের কন্ঠ/আর বি