গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা | Daily AjKaler Kontho

গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

বরিশালের গৌরনদী উপজেলার নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে- উপজেলা সভাকক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে সংবর্ধনা সভা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ, সংবর্ধিত প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। একইদিন সদ্য বদলী হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ মোট নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন অফিসার্স ক্লাবের সদস্যরা।

আজকালের কন্ঠ/আর বি