সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল মালামাল উদ্ধার | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল মালামাল উদ্ধার


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল মালামাল উদ্ধার

অদ্য ১২ ও ১৩ আগস্ট ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কুশখালি, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ইয়াবা আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বালুর মাঠ নামক স্থান হতে ৪,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ইয়াবা আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পাকার মোড় নামক স্থান হতে ৭,২০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১১ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঘমারা নামক স্থান হতে ২,০০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৬,৩০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩,৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঢালিপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আভিযানিকদল সর্বমোট=২৫,৯০,০০০/-(পঁচিশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি