১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ডাসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ডাসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত


এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ডাসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের ডাসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিটি বিদ্যালয়ের ‘মাদার্স কমিটি’র একজন করে প্রতিনিধি মা অংশগ্রহণ করেন। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সরকারের ১৮০ দিনের লক্ষ্যমাত্রা অর্জনে মা ও শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী।

​এ সময় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ডাসার থানা অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদসহ স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি