সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নাটোরের সিংড়ায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা ৩নং ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্দ্রাসন যুব সমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টুর্নামেন্টের আয়োজক ইন্দ্রাসন যুব সমাজ।

​আয়োজকরা জানান, ৯০-এর দশক থেকে শুরু করে প্রায় ৩০-৩৫ বছর ধরে এই দুই কৃতি সন্তান ৩নং ইটালী ইউনিয়নসহ সমগ্র উপজেলায় বিএনপির নেতৃত্বে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁদের স্মরণীয় করে রাখতেই গ্রামীণ যুবসমাজকে ক্রীড়ামুখী করার এ প্রয়াস।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ করিমের সুনিপুণ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.শাহাদত হোসেন মিন্টু।
​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু ও মরহুম শামীম আল রাজি সিংড়ার রাজনীতি ও সামাজিক উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের স্মরণে ইন্দ্রাসন যুব সমাজের এই খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্বাস্থ্য এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। গ্রামীণ ফুটবলকে আবার প্রাণবন্ত করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে।”

আজকালের কন্ঠ/আর বি