
নেত্রকোণা সদর উপজেলার সাতবুড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বি জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক রেজিয়া আক্তারের শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রেজিয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :