
পিরোজপুর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পিরোজপুর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও ভালো ফলাফলের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে দুইজন ট্যালেন্টপুলে এবং আটজন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের রয়েছে অসংখ্য ভালো ফলাফল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর এর অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, পিরোজপুর শাখার প্রধান শিক্ষক আব্দুল হাদী ও ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের, আব্দুল্লাহ বিন ওমর ও ফাইজুল হাদী।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :