সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলা যুবদলের সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি