উৎসবমুখর পরিবেশে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন | Daily AjKaler Kontho

উৎসবমুখর পরিবেশে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন


গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন।

আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের স্কুল শাখায় মোট ভোটার রয়েছেন ৬১৮ জন এবং কলেজ শাখায় ভোটার সংখ্যা ১৩৪ জন। উভয় শাখায় তিনজন করে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারজন প্রার্থী বিজয়ী হবেন।

ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটারদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ হয়ে উঠেছে প্রাণবন্ত।

দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, স্কুল শাখায় ৪৭২টি এবং কলেজ শাখায় ৮৭টি ভোট কাস্ট হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে বলে জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করা হবে। এরপর ফলাফল ঘোষণা করা হবে।

‎আজকালের কন্ঠ/আর বি