দিনাজপুর জিলা স্কুলে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা | Daily AjKaler Kontho

দিনাজপুর জিলা স্কুলে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
দিনাজপুর জিলা স্কুলে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুর জিলা স্কুলের এসএসসি-২০২৬ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আবুল কালাম আজাদ, দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম এবং দিনাজপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ দুররুল আনাম সিদ্দিকী।

অনুষ্ঠানে দিনাজপুর জিলা স্কুলের এসএসসি-২০২৬ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি