
পটুয়াখালীর বাউফলে প্রথমবারের মতো সার্বজনীনভাবে শ্রীশ্রী বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। উপজেলার কলেজ রোডস্থ মদনমোহন আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গণে ২৪ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে ১২৭৩ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ আখড়া বাড়ীতে এবারই প্রথমবারের মতো বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী ২৪ মার্চ মঙ্গলবার রাত ১১টায় দেবী মায়ের অধিবাস ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ২৫ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় এবং ২৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।এছাড়া ২৮ মার্চ শনিবার রাত ৯টায় আরতি প্রতিযোগিতা সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান পূজাকে আনন্দঘন ও প্রাণবন্ত করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, সনাতন ঐক্য পূজা পরিষদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :