Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৮, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ

বাউফলে প্রথমবারের মতো সার্বজনীন বাসন্তী পূজার আয়োজন

লেখকঃ সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার

পটুয়াখালীর বাউফলে প্রথমবারের মতো সার্বজনীনভাবে শ্রীশ্রী বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। উপজেলার কলেজ রোডস্থ মদনমোহন আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গণে ২৪ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে ১২৭৩ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ আখড়া বাড়ীতে এবারই প্রথমবারের মতো বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী ২৪ মার্চ মঙ্গলবার রাত ১১টায় দেবী মায়ের অধিবাস ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ২৫ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় এবং ২৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।এছাড়া ২৮ মার্চ শনিবার রাত ৯টায় আরতি প্রতিযোগিতা সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান পূজাকে আনন্দঘন ও প্রাণবন্ত করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, সনাতন ঐক্য পূজা পরিষদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন