
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের চীন সফরে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
রোববার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের (রেজিস্ট্রার) ভারপ্রাপ্ত এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ‘Bangladesh Higher Education Delegation’s Visit’ কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চায়নাতে অবস্থান করবেন।
এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের সফরে গতকাল রোববার সকালে চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে যাত্রা করেন।
আজকালের কন্ঠ/রাহাত/ইমন
আপনার মতামত লিখুন :