জাবির নজরুল হলের নব প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মামুন | Daily AjKaler Kontho

জাবির নজরুল হলের নব প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মামুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
জাবির নজরুল হলের নব প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মামুন

ইমন সরদার জয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেনকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী-এর প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেনকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত হলের প্রাধ্যক্ষের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।

এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে উক্ত নিয়োগ বাতিল করা যাবে ।