বাকৃবি ছাত্রশিবির শাখার সভাপতি ফখরুল ও সেক্রেটারি ত্বোহা মনোনীত | Daily AjKaler Kontho

বাকৃবি ছাত্রশিবির শাখার সভাপতি ফখরুল ও সেক্রেটারি ত্বোহা মনোনীত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
বাকৃবি ছাত্রশিবির শাখার সভাপতি ফখরুল ও সেক্রেটারি ত্বোহা মনোনীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম। ৫ জানুয়ারি (রবিবার) কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম, সদস্যদের পরামর্শের ভিত্তিতে, শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং তার নাম ঘোষণা দেন। ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব বাকৃবি শাখাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।