আত্রাইয়ের মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স | Daily AjKaler Kontho

আত্রাইয়ের মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
আত্রাইয়ের মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।

এর মধ্যে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় অপর একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা,মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলে পুলিশ বক্স দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‎আজকালের কন্ঠ/আর বি