রাণীনগর উপজেলা "ইসলামী আন্দোলন বাংলাদেশ" এর কমিটি গঠন | Daily AjKaler Kontho

রাণীনগর উপজেলা “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর কমিটি গঠন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
রাণীনগর উপজেলা “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর কমিটি গঠন

নওগাঁর রাণীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শুরা অধিবেশনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মাওলানা হাসিবুল হাসান হাবিবকে সভাপতি এবং হাফেজ মাওলানা মোঃ বাইজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট রাণীনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আয়াজনে স্থানীয় মার্কাজুল মাদ্রাসা প্রাঙ্গনে মাওঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মাওঃ আব্দুর রহমান, প্রভাষক শহিদুল আলম, সাধারণ সম্পাদক মাওঃ সাহরাব হোসাইন, সহ-সম্পাদক শাকরুল ইসলাম বাচ্চু, হাফেজ ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ফরিদুল ইসলামসহ প্রমুখ। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইসলামী আদর্শ প্রচার এবং মাঠপর্যায়ে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবেন বলে বক্তারা আশা করেন।

আজকালের কন্ঠ/আর বি