এইচএসসির সব পরীক্ষা স্থগিত ১১ আগস্ট পর্যন্ত | Daily AjKaler Kontho

এইচএসসির সব পরীক্ষা স্থগিত ১১ আগস্ট পর্যন্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন
এইচএসসির সব পরীক্ষা স্থগিত ১১ আগস্ট পর্যন্ত

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ১১ আগস্ট পর্যন্ত রুটিন অনুযায়ী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করা হয়। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।