শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা

আজকালের কন্ঠ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান শিক্ষক মো: জহির আলী’র সভাপতিত্বে বর্তমান কারিকুলাম নিয়ে আলোচনা করেন, শিক্ষক লিটন ধর, মো: কামরুজ্জামান. মো: লোকমান হোসেন, চন্দ্রেশ^র সিংহ, মো: করিম উদ্দিন, মো: জুমের আলী ও মো: কামাল উদ্দিন প্রমুখ।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হবে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)। পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন ধরনের শিখন কার্যক্রমের ভিত্তিতে। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন হবে শিখনকালীন। বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্ঠিভাবে, মানে পরিক্ষার ভিত্তিতে।

এ জন্য শিক্ষার্থীকে অবশ্যই প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকার সুযোগ নেই। নতুন কারিকুলামে কোন প্রকার নাম্বার বা গ্রেড নেই। নতুন এ পদ্ধতীতে পাস-ফেল দুটোই আছে।এ পদ্ধতীতে গতানুগতিক কোন প্রাইভেট বা কোচিং নেই।