শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ | Daily AjKaler Kontho

শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০১৯, ১০:৪৯ অপরাহ্ন
শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ

কবির খান, গাজিপুর প্রতিনিধি : শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষাই আলো জ্ঞানই শক্তি এই শ্লোগানকে সামনে রেখে কোনাবাড়ী থানাধীন এসরার নগর হাউজিংয়ে আগামী পহেলা নভেম্বর থেকে ফরম বিতরণের মধ্যো দিয়ে এবং পহেলা ডিসেম্বর ভর্তি শুরু হতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ । পহেলা জানুয়ারি ২০২০ ইং সনে ক্লাস শুরু করতে যাচ্ছে মেট্রো স্কুল এন্ড কলেজ। স্কুল কর্তৃপক্ষ জানায় তারা যেখানে ব্যতিক্রম সকাল ৯ঃ০০ টা থেকে সকল শ্রেণী কার্যক্রম শুরু করবে এবং বিকাল ৪ঃ০০ টার মধ্যো স্কুলের কার্যক্রম শেষ করা হবে। নিজস্ব মাঠে প্রতিদিন শিক্ষার্থীদের সমাবেশ করে জাতীয় সংগীত পাঠ শপথ বাক্য পাঠ এবং পিটি, প্যারেড এর ব্যবস্থা থাকবে। প্লে থেকে কেজি শ্রেনির শিশুদের জন্য ইনডোর গেমস সহ ইনডোর পার্কের ব্যবস্থা আছে। মেট্রো স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান আমাদের এই প্রতিষ্ঠানে প্রত্যেক শাখায় ৪৫ জন শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস থাকবে। সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ধারা পাঠদান করানো হবে। বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং সংখ্যা সঠিক নিয়মে লিখতে ও বলতে শেখানো হবে। হাতের লেখা সুন্দরও নির্ভুল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলা ও ইংরেজি শব্দের সঠিক উচ্চারণের বিশেষভাবে নজর দেওয়া হবে। মাল্টিমিডিয়া ক্লাস অনন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান দেওয়া হবে। ছাত্র /ছাত্রীদের স্কুল ভীতি দূরীকরনের এর মাধ্যমে ১০০% উপস্থিতি নিশ্চিত করা হবে। অনুপস্থিত ছাত্র/ছাত্রীর অভিভাবকদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হবে। শিক্ষার্থীদের শারীরিক অসুস্থতা/ সুস্থতার নিশ্চিত করার লক্ষ্যে নজরদারি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। ছাত্র-ছাত্রীদের কোরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা থাকবে ছাত্র-ছাত্রীদের নামাজ আদায় করার জন্য প্রত্যেক প্রত্যেক ব্যবস্থা থাকবে। PEC ও JSC শিক্ষার্থীদের ছয় মাসের মধ্যে সিলেবাস সম্পর্ন্ন করে রিভিশন ও প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। পড়ালেখা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ছুটির পরে সংশোধনী ক্লাসের ব্যবস্থা থাকবে। স্কুল ডায়েরী মাধ্যমে প্রতিদিনের শ্রেণীর কার্যক্রম অভিভাবকদের অবহিত করা হবে। গাইড শিক্ষকদের তত্ত্বাবধানে হোম ভিজিটের এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য জরুরী নোটিশ এসএমএস মোবাইল কল এর মাধ্যমে অভিভাবকদের জানানো হবে। শিক্ষাসফর সহ মেধা বিকাশে সহায়ক কার্যক্রমের ব্যবস্থা, প্রতি মাসে মাসিক পরীক্ষার ব্যবস্থা, প্লে -দ্বিতীয় শ্রেণীতে প্রতিদিন হাউস ওয়ার্ক পরবর্তী দিন তা বুঝে নেওয়া সেইসাথে ক্লাসের লেখা বুজিয়ে দেওয়া ও বুঝে নেওয়া হবে। PEC,JEC, এবং S S C পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে । সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ক্যান্টিনের মাধ্যমে মানসম্পন্ন টিফিনের ব্যবস্থা, খেলাধুলার জন্য মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠের ব্যবস্থা, প্রতিদিন ক্লাস শুরুর পূর্বে সুশৃংখল করে গড়ে তোলার লক্ষ্যে পিটি, প্যারেড এর ব্যবস্থা করা হবে। স্কুলের সার্বিক কার্যক্রমে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে পরিচালিত হবে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ফিংগারিং স্ক্যানিংএর মাধ্যমে নির্ণয় করা হবে। যার ফলে কোন ছাত্র-ছাত্রী অনুপস্থিত হলে স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকদের কাছে এসএমএস চলে যাবে। পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শৃঙ্খলা আদর্শ নৈতিকতার শিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই মেট্রো স্কুল এন্ড কলেজের প্রধান বৈশিষ্ট্য। মো. এমদদুল ইসলাম রানা নামের একজন পরিচালক জানান গরিব মেধাবী অসহায় ছাত্র /ছাত্রী দের বৃত্তি প্রদান সার্বিক সহোযোগিতা সহ সকল সহোযোগিতা করা হবে।

আজকালের কন্ঠ /এমএম