পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. সাইফুল ইসলাম | Daily AjKaler Kontho

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. সাইফুল ইসলাম


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. সাইফুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে ডিনের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সৃষ্ট শূন্য পদে ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।