ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ প্রচারণায় যুবদলের লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ প্রচারণায় যুবদলের লিফলেট বিতরণ


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ প্রচারণায় যুবদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ বিষয়ে প্রচারণা ও অপ্রচারের প্রতিবাদে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে যুবদল।

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে সোমবার সকাল ১০টায় শহরের বাহের রোডে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান, যুবদল নেতা এনামুল হক সাজু, জামাল শরীফ, আবু সুফিয়ান মিন্টু, মামুন খলিফা, জহিরুল ইসলাম বাদল, সালেহ হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ঘুরে লিফলেট বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি