Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ

ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ প্রচারণায় যুবদলের লিফলেট বিতরণ

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারাবদ্ধ বিষয়ে প্রচারণা ও অপ্রচারের প্রতিবাদে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে যুবদল।

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে সোমবার সকাল ১০টায় শহরের বাহের রোডে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান, যুবদল নেতা এনামুল হক সাজু, জামাল শরীফ, আবু সুফিয়ান মিন্টু, মামুন খলিফা, জহিরুল ইসলাম বাদল, সালেহ হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ঘুরে লিফলেট বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন