
গাজীপুর মহানগর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরিক্ষা ২০২৪ইংএর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই সেপ্টেম্বর শনিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কোনাবাড়ী থানার সভাপতি আলহাজ্ব মো. আখতার – উজ-জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোসা. মেহেনাজ সরকার শিল্পী সভাপতি কোনাবাড়ী ডিগ্রি কলেজ, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইদ্রিস আলী সরকার সভাপতি কোনাবাড়ী থানা বি এন পি,মো. আফজাল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনাবাড়ী ডিগ্রি কলেজ, উদ্বোধন করেন, আলহাজ্ব বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা বি এন পি, প্রধান আলোচক- মো. হাবিবুর রহমান, আলোচক- আলহাজ্ব আজিজুল ইসলাম মানু,বিশেষ অতিথি মো. তানবিরুল ইসলাম রাজিব সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী থানা বি এন পি,আলহাজ্ব রওনক উদ্দিন সাধারণ সম্পাদক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন, বিশেষ অতিথি আলহাজ্ব আঃ বারেক সরকার, সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি, মিয়া মো. ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড বিএনপি, সঞ্চালনায় ছিলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত প্রায় একহাজার তিনশো ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :