পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন | Daily AjKaler Kontho

পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান” এর নামে আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী সহ অএ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

আজকালের কন্ঠ/আর বি