সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে সরিষাবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে ৩৩৩ জন এইচ এস সি পরীক্ষা থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সরিষাবাড়ী সরকারি কলেজের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী সরকারি কলেজ সূত্রে জানা গেছে, এবছর সরিষাবাড়ী সরকারি কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা থেকে ৩৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরিষাবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। বিদায়ী পরীক্ষাথীদের রজনীগন্ধা ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের সহকারি অধ্যাপক পরিমল চন্দ্র ভৌমিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক সেলিনা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক শিল্পী সাহা, প্রভাষক তরিকুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক হেলাল উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সান্তনা খাতুন, শাওন প্রমুখ।

সরিষাবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, এবছর কলেজ থেকে ৩৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়েছিল।