যুবলীগের সভাপতিকে আটক করেছে থানা পুলিশ | Daily AjKaler Kontho

যুবলীগের সভাপতিকে আটক করেছে থানা পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
যুবলীগের সভাপতিকে আটক করেছে থানা পুলিশ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজাজুল হক রয়েলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।