Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ১০:৩৩ পূর্বাহ্ণ

যুবলীগের সভাপতিকে আটক করেছে থানা পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজাজুল হক রয়েলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন