সরিষাবাড়ীতে নূরানী মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে নূরানী মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ১:১৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে নূরানী মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার সকাল দশটায় সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার নূরানী মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

সরিষাবাড়ীর নুরানী বৃত্তি কল্যাণ সংস্থা সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি নূরানী মাদ্রাসার প্লে থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত ৩৫৩ জন শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা সহিদুল ইসলাম বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাইদুর রহমান, নুরুল ইসলাম, সাকিবুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।

সরিষাবাড় ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা সহিদুল ইসলাম বলেন, উপজেলার ১৩টি নূরানী মাদ্রাসার ৩৫৩ জন শিশু শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।