কোটা বাতিলের দাবীতে শিক্ষার্থীদের অবরোধে বরিশালে সড়ক যোগাযোগ বন্ধ | Daily AjKaler Kontho

কোটা বাতিলের দাবীতে শিক্ষার্থীদের অবরোধে বরিশালে সড়ক যোগাযোগ বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন
কোটা বাতিলের দাবীতে শিক্ষার্থীদের অবরোধে বরিশালে সড়ক যোগাযোগ বন্ধ

জামাল কাড়াল বরিশাল জেলা : বরিশালে আজ বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে অবস্থান নেয়।সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ২টি পয়েন্টে অবরোধ করেছে শিক্ষার্থীরা।

ফলে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।অন্যদিকে মহাসড়কের নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক দুপুর ১২টা থেকে অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিএম কলেজে শিক্ষার্থীরা। আন্দোলনের প্রভাবে সড়ক পথে অচলাবস্থা দেখা দেয়।

মহাসড়কের ৫ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ঠায় দাঁড়িয়ে আছে সব ধরণের যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।এ দিকে আন্দোলন সফল করতে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চললাম রয়েছে।