দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের | Daily AjKaler Kontho

দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন
দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

আকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কেউ রেহাই পাবে না। সোমবার (২০ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, ওলামা লীগের ইতিহাস সুখকর নয়। কারো সাথে কারো মিল নেই। দলের আদর্শের পরিপন্থি সাম্প্রদায়িক বক্তব্য দেয়া হয় বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাফ জানিয়ে দেন, ওলামা লীগে চাঁদাবাজি ও ধর্ম ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইহুদিদের দোসরে পরিণত হয়েছে। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মনে করেন তিনি । বলেন, বিএনপির আমলে আলেম-ওলামারা সম্মান পাননি।