রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের পানি-খাবার স্যালাইন-শরবত বিতরণ | Daily AjKaler Kontho

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের পানি-খাবার স্যালাইন-শরবত বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের পানি-খাবার স্যালাইন-শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপদাহ বিপর্যস্থ জনজীবনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৮ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর বনানী কবরস্থানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ আফজাল হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।