বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২ | Daily AjKaler Kontho

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ১২:২১ অপরাহ্ন
বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাজিলপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মো. রায়হান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি।