Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৫, ২০২৪ , ১২:২১ অপরাহ্ণ

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাজিলপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মো. রায়হান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রিন্ট করুন