
আজকালের কন্ঠ ডেস্ক : দল-মত নির্বিশেষে অশুভশক্তির বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেন, তাদের বিপক্ষে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললেই বাঙালি জাতি মুক্তি পাবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, নতুন নির্বাচিত সরকারকে যখন সারা দুনিয়া থেকে সমর্থন দেয় তখন তারা (বিএনপি) আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারে।
তিনি বলেন, মানুষ তাদেরকে (বিএনপি) চায় না তবুও তারা কর্মসূচির নামে আবার আন্দোলন শুরু করেছে। এটা কী রাজনৈতিক না অরাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি দেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার রাজনীতি?
বাহাউদ্দিন নাছিম বলেন, অপরাজনীতি ও অপশক্তির বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে অশুভশক্তির বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের বিপক্ষে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুললেই বাঙালি জাতি মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :