নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু | Daily AjKaler Kontho

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক :- নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুল হকের ছেলে আছিফুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক স্ত্রী, এক ছলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী এড. তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।