ডেঙ্গুতে ৬ বছরের এক শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

ডেঙ্গুতে ৬ বছরের এক শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন
ডেঙ্গুতে ৬ বছরের এক শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

তানহা দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মোকলেস উদ্দিনের মেয়ে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই শিশুকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়ায় যাওয়ার পথে সকাল ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।