
নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট সমাজসেবক রায়হান ঠাকুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ পেলো ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ৩৯ নং আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নড়াইলের ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক মো: রায়হান ঠাকুরের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল।
এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি সৈয়দ আ: সবুর, লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত মিলু ঠাকুরের সন্তান তরুণ সমাজ সেবক উদ্যোক্তা মো: রায়হান ঠাকুর, সাংবাদিক কাজী ইমরান, তরুণ সমাজসেবক ও রাজনীতিক সোহেল রানা লাক্সমি, মো: মোঃ স্বাধীন মোল্যা, সৈয়দ জাফর আলী, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমান, সৈয়দ রাকিবসহ প্রমূখ।
উদ্যোক্তা মো: রায়হান ঠাকুর বলেন, দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ রোগী চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন তার পিতা প্রয়াত মিলু ঠাকুরের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আর সেই স্বপ্ন বাস্তবায়নই আমার লক্ষ্য।
ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসকগন ডাঃ দীপস্কর কুমার, সুমাদেবী বিশ্বাস, রুবাব শারমিন, দীপ বিশ্বাস সুদীপ, সৃতি কনা সরকার, গোলাম রাব্বি তালুকদার, আলী রেজা রাজু ও কার্তিক কুমার বিশ্বাস। উল্লেখিত ডাক্তার বিভিন্ন রোগের বিশেষজ্ঞ সার্জন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :