চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন | Daily AjKaler Kontho

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জন

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইল জেলার ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মো. মিনহাজ উদ্দিন মিয়া সোমবার (১৪ আগষ্ট) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮৮২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন রোগী। মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, সখীপুর উপজেলায় ৭ জন, ঘাটাইল উপজেলায় ২ জন, গোপালপুর উপজেলায় ৪ জন এবং ধনবাড়ী উপজেলায় ৮ জন রয়েছেন।